ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএফআইসি ব্যংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
প্রাইম ব্যংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির ২০২০ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের পর্ষদ সভাও অনুষ্ঠিত হবে।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments