ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮ টাকা ১৯ পয়সা।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা ২২ এপ্রিল দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments