মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবোর্ড সভার তারিখ জানিয়েছে ১০ কোম্পানি
spot_img
spot_img

বোর্ড সভার তারিখ জানিয়েছে ১০ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

পেনিনসুলা চিটাগং লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪২ পয়সা।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি): পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ এপ্রিল বিকাল ৩টায়  অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৩৯ পয়সা।

জনতা ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা ২৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ  লভ্যাংশ দিয়েছিল।

ইসলামী ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা ২৫ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ  লভ্যাংশ দিয়েছিল।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল দুপুর ২টায়  অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫ টাকা ৭০ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে  অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল দুপুর ১২টায়  অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮ টাকা ১৯ পয়সা।

এবি ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা ২৭ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় ব্যাংকটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ  লভ্যাংশ দিয়েছিল।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ এপ্রিল বিকাল ৩টায়  অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

রানার অটোমোবাইলস লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটে  অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮৮ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments