ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। কোম্পানি দুটির সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত ও নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ডাইং লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২১ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments