ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) ও ট্রাস্টি সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ২৯ পয়সা।
এছাড়া, তালিকাভুক্ত ৫ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ফান্ডগুলো হচ্ছে-
ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১ আগস্ট দুপুর ১টা ২৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এদিকে, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৪ আগস্ট দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ফান্ডটির ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর ফান্ডটির ট্রাস্টি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments