ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ডিজিআইসি): কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ মে, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
আমান কটন ফাইবার্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২১ মে, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ মে, ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়াও, কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৬ মে, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments