ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
দেশবন্ধু পলিমার লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
























Recent Comments