
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪ কোম্পানি। সবগুলো কোম্পানিই নিরিক্ষিত ও অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভাআগামী ১৫ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ ও ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ
































Recent Comments