ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান তিনটির সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হচ্ছে-
প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ০৮ জুন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ইউনিয়ন ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আগামী ০৮ জুন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনার পাশাপাশি ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন: বন্ডটির ট্রাস্টি সভা আগামী ১৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়,বন্ডটি অর্ধবার্ষিকী পরযালোচনা করে মুনাফা দেবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





















Recent Comments