ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ আগস্ট বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনার পাশাপাশি ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
এর আগে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে বলে জানিয়েছে। এক্ষেত্রে তারিখ ও সময় একই থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments