ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০২ অক্টোবর, রোববার পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং মোস্তফা মেটাল লিমিটেড।
দেশবন্ধু পলিমার: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ অক্টোবর দুপুর ২ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
মোস্তফা মেটাল: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৩ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments