ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৬ অক্টোবর, বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানি। কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, জেএমআই সিরিঞ্জস, লাফার্জহোলসিম বাংলাদেশ, তমিজউদ্দিন, এ্যাপেক্স ফুডস, এ্যাপেক্স স্পিনিং এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৩ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
জেএমআই সিরিঞ্জস: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৭ অক্টোবর দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
লাফার্জহোলসিম: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৩ অক্টোবর রাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
তমিজউদ্দিন: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৭ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
এ্যাপেক্স ফুডস: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
এ্যাপেক্স স্পিনিং: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ফার ইস্ট নিটিং: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments