ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পান। কোম্পানিগুলো চলতি বছরের (২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করব।

কোম্পানিগুলো হচ্ছে-
সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,১৯, ৩১ মার্চ,২০২০ ও ৩০ জুন,২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।
জিএসপি ফিন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিডি ওয়েল্ডিং লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০১৮ ও ২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৭ সালে কোম্পানিটি ১২.১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments