ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি।কোম্পানিগুলোর পর্ষদের সভায় সমাপ্ত প্রান্তিকের নিরিক্ষীত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৪ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৮ সালে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

Recent Comments