ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। কোম্পানিগুলোর পর্ষদের সভায় সমাপ্ত প্রান্তিকের নিরিক্ষীত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি সাড়ে ৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
কেডিএস এক্সেসরিজ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১৩ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
মিরাকল ইন্ডাস্ট্রিজ: পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ অক্টোবর বিকাল ৩টা ও ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি গত ৪ অক্টোবর বিকাল ৩টা ও ৩টা ১৫ মিনিটে পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু কোম্পানিটি অনিবারয কারণে পর্ষদ সভা স্থগিত করেছিল।
ওই সভায় কোম্পানির দ্বিতীয় (৩১ ডিসেম্বর,২০১৯ ও ৩১ মার্চ,২০২০) ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
বিডি ফিন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ অক্টোবর রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের, ৩০ সেপ্টেম্বর,২০২০ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
বিডি ফিন্যান্স দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ১২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments