ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একই খাতের দুই কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
আরামিট লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২০ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১৩ পয়সা।
আরামিট সিমেন্ট লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২০ ফেব্রুয়ারি, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ২ টাকা ৬৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

































Recent Comments