
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ৯ নভেম্বর সন্ধ্যা ৬ টায় হওয়ার কথা ছিলো। এদিন কোম্পানিটির পরিচালনা পর্ষদ উক্ত সভা সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৫ টায় করার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ৯ নভেম্বরেই অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments