ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) ২৯ জানুয়ারি, ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত কোম্পানিটির বোর্ড সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সভায় কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments