শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবৌকে নিয়ে বাড়ি ফেরার সময় চমক দেখালেন সৌরভ
spot_img
spot_img

বৌকে নিয়ে বাড়ি ফেরার সময় চমক দেখালেন সৌরভ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তারকাদের বিয়ে মানে কিছু না কিছু অভিনবত্ব তো থাকবেই। সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ে নিয়েও অনেক রকমের ভাবনাচিন্তার কথা শোনা যাচ্ছিল। ১৫ ডিসেম্বর সেই ঝলকই দেখা গেল বিয়ের আসরে। নাচতে নাচতে দর্শনাকে বিয়ে করতে এলেন সৌরভ। বিয়ের পর রোম্যান্টিক গানে তাল মেলাতেও দেখা যায় নবদম্পতিকে। বিয়েতেই চমকের শেষ, ভেবেছিলেন অনেকে। কিন্তু আসল চমক দেখা গেল কনেকে বাড়ি নিয়ে যাওয়ার সময়।

ছাদ খোলা রোলস্‌ রয়েসে করে বৌকে নিয়ে ফিরলেন সৌরভ। বাইপাসের রাস্তায় দেখা গেল সেই গাড়ি। যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দেখা গেল, পর্দার ‘মন্টু’র কাঁধে মাথা দিয়ে নিশ্চিন্তে বসে দর্শনা। শ্বশুরবাড়িতে পৌঁছতেই একগাল হাসি তাঁর মুখে।

প্রেম বা সম্পর্ক নিয়ে কোনও কথা প্রকাশ্যে বলেননি তারা। সৌরভ-দর্শনার বিয়ের কথা আচমকাই জানতে পারেন সবাই। তাঁদের বিয়ে নিয়ে নানা রকমের জল্পনা ছিল। সাবেকি সাজে বিয়ের দিন ধরা দেন বর-কনে। দর্শনার পরনে ছিল রুপোর উপর সোনার জল করা কাজের বেনারসি। আর সৌরভ পরেছিলেন সাদা পাঞ্জাবি, সঙ্গে মানানসই শাল। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপধ্যায় থেকে টলিপাড়ার অনেকেই।

বিয়ের পর যদিও নবদম্পতিকে দেখা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন এখনই তাঁদের মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই। আগামী দু’মাস শুটিংয়ের জন্য ব্যস্ত তিনি। তবে মার্চ কিংবা এপ্রিলে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments