বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনব্যক্তিগত বিষয় প্রকাশ্যে না আনার অনুরোধ: জ্যাকুলিন
spot_img
spot_img

ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে না আনার অনুরোধ: জ্যাকুলিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের বিতর্কিত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নায়িকা জ্যাকুলিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে বলিউডে। এর মধ্যেই দুজনের অন্তরঙ্গ একটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেটি নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে নায়িকাকে। এ ঘটনায় জ্যাকুলিন মিডিয়ার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া ওই বার্তায় জ্যাকুলিন ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে না আনার জন্য অনুরোধ করেন।

একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ পোস্টে জ্যাকুলিন লেখেন— এই দেশ ও দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি যাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, তাদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন, যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি বর্তমানে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা এ সময়ে আমার পাশে থাকবে বলে বিশ্বাস করি। এই বিশ্বাস থেকেই আমি আপনাদের কাছে অনুরোধ করব এমন কিছু প্রকাশ্যে আনবেন না যেটি আমার একান্তই ব্যক্তিগত বিষয়। কেউ কাউকে ভালোবাসলে এমনটি করতে পারে না। আমি নিশ্চিত যে, আপনারা আমার ক্ষেত্রে ভবিষ্যতে এমনটি করবেন না। আমি ন্যায়বিচার ও সুচিন্তা প্রত্যাশা করছি।

ভারতের বিতর্কিত ধনকুবের সুকেশের বিরুদ্ধে ২০০ কোটি রুপি পাচারের অভিযোগ রয়েছে। তার সঙ্গে জ্যাকুলিনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন। জ্যাকুলিন তার কাছ থেকে দামি উপহার গ্রহণ করেছেন বলে জানা যায়।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments