বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংকিং খাতের সংস্কার ও পুনঃমূলধনীকরণে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি
spot_img
spot_img

ব্যাংকিং খাতের সংস্কার ও পুনঃমূলধনীকরণে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধি এবং এসব ক্ষেত্রে এডিবির সম্ভাব্য সহযোগিতা নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতসহ সামগ্রিক আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি আর্থিক খাতকে আরও কার্যকর, স্থিতিশীল ও সক্ষম করে তুলতে চলমান সংস্কার কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে এডিবি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।

গভর্নরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতিকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়ায় এডিবির সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই ভিত্তির ওপর গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments