বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংকের নতুন পর্ষদের মেয়াদে আর দুই বছরের সীমা নেই
spot_img
spot_img

ব্যাংকের নতুন পর্ষদের মেয়াদে আর দুই বছরের সীমা নেই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সমস্যাগ্রস্ত কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলাদেশ ব্যাংক যে প্রশাসক বা নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ করবে, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আর সর্বোচ্চ দুই বছরের আইনি সীমা থাকছে না। প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক চাইলে তাদের দায়িত্বে বহাল রাখতে পারবে।

সোমবার (১০ আগস্ট) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি জরুরি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনা পর্ষদ বাতিলের পর প্রশাসক বা নতুন পর্ষদের দায়িত্ব পালনের মেয়াদসংক্রান্ত বিধানে পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদ নির্ধারণে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(২) ধারার বিধান সাধারণভাবে প্রযোজ্য হবে না।

এর আগে আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করলে সেই আদেশের মেয়াদ প্রয়োজন অনুযায়ী বাড়ানো যেত। তবে সব মিলিয়ে মেয়াদ কোনোভাবেই দুই বছরের বেশি হতে পারত না। নতুন প্রজ্ঞাপনের ফলে ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে এই সর্বোচ্চ সময়সীমা আর কার্যকর থাকবে না।

ফলে এখন থেকে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করলে তাদের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ দুই বছরের সীমা থাকবে না। কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী তাদের মেয়াদ বাড়াতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করেছে। এসব ব্যাংকের নতুন পর্ষদের দুই বছরের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় মেয়াদ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে চাপ তৈরি হয়েছিল।

এই প্রেক্ষাপটেই আইনি বিধানে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে পুনর্গঠন ও সংস্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর নতুন পর্ষদ বা প্রশাসকদের দায়িত্বে রাখার ক্ষেত্রে আর দুই বছরের আইনি বাধা থাকছে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments