ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাংকগুলোর লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণার পরিমাণ বৃদ্ধি করে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আনোয়ারুল ইসলাম সাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে।
এই নির্দেশনা জারির ফলে ব্যাংকগুলো এখন থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে। তবে এরমধ্যে সর্বোচ্চ ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা যাবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারনে গত বছর ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে বলে নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। যেখানে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সুযোগ ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments