ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাকিং খাতের ব্যাংক এশিয়া লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৬০ টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০১ টাকা।
এদিকে নয় মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৯৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩.৫২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments