
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন রেট বা সুদহার ঘোষণা করা হয়েছে।। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে। প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, ঘোষিত কুপন হার ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা।
আগামী ২৬ জুন ঘোষিত কুপন বা সুদ প্রাপ্তির রেকর্ড তারিখ।ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে বন্ড থাকবে তারা ঘোষিত সুদ পাবেন।
ব্যাংকটির ঘোষণা অনুসারে, ২৮ জুন অথবা তার পরবর্তী প্রথম কার্যদিবসে বন্ডধারীদের প্রাপ্য সুদের টাকা তাদের একাউন্টে পাঠিয়ে দেবে ব্যাংক কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments