বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংক পর্ষদের দুই বছরের মেয়াদসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

ব্যাংক পর্ষদের দুই বছরের মেয়াদসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ দেওয়া প্রশাসক বা নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনের সর্বোচ্চ দুই বছরের আইনি সীমা আর থাকছে না। ফলে সমস্যাগ্রস্ত কোনো ব্যাংকে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক চাইলে প্রশাসক বা নতুন পর্ষদকে দুই বছরের পরও দায়িত্বে বহাল রাখতে পারবে।

সোমবার (১০ আগস্ট) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ বিষয়ে জরুরি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের পর নতুন পর্ষদ বা প্রশাসকের দায়িত্ব পালনের মেয়াদসংক্রান্ত বিধানে পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদসংক্রান্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(২) ধারার বিধান সাধারণভাবে প্রযোজ্য হবে না।

এতদিন ৪৭(২) উপধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করার পর ওই আদেশের মেয়াদ প্রয়োজন অনুযায়ী সময় বাড়ানোর সুযোগ ছিল। তবে বর্ধিত মেয়াদসহ মোট সময়সীমা কোনোভাবেই দুই বছরের বেশি হতে পারত না। নতুন সিদ্ধান্তের ফলে ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে সেই সর্বোচ্চ দুই বছরের সীমা আর কার্যকর থাকছে না।

এর ফলে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলাদেশ ব্যাংক নতুন যে পরিচালনা পর্ষদ নিয়োগ করবে, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্দিষ্ট দুই বছরের সর্বোচ্চ সময়সীমা থাকবে না। প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক তাদের দায়িত্বের মেয়াদ বাড়াতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করেছে। এসব ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের দুই বছরের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় মেয়াদ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চাপ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই পরিচালনা পর্ষদের মেয়াদসংক্রান্ত আইনি বিধানে এ পরিবর্তন আনা হলো। এর ফলে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর নতুন পর্ষদকে দায়িত্বে রাখার ক্ষেত্রে আর দুই বছরের আইনি সীমাবদ্ধতা থাকবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments