বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংক হিসাব খুলতে বিআইএন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি
spot_img
spot_img

ব্যাংক হিসাব খুলতে বিআইএন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে চলতি হিসাব বা স্বল্পমেয়াদি আমানত (এসটিডি) হিসাব খোলা, ঋণ গ্রহণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট চালু, ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সেবা নিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বা এর প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে এ বিষয়ে ভ্যাট আইনে যুক্ত হওয়া নতুন বিধান কার্যকর করতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চিঠিতে বলা হয়, অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪-এ নতুন উপধারা সংযোজন করা হয়েছে। এর ফলে নির্ধারিত কয়েকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিআইএন বা তার তালিকাভুক্তির প্রমাণপত্র উপস্থাপন আইনগতভাবে বাধ্যতামূলক হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব ও এসটিডি হিসাব খোলা ও পরিচালনা, ঋণ গ্রহণ, এমএফএসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স নবায়ন, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং ব্যবসার উদ্দেশ্যে কেনা যানবাহনের নিবন্ধন করতে বিআইএন নম্বর দেখাতে হবে।
চিঠিতে নতুন বিধান দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যাংক, এনবিএফআই ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।
এনবিআর বলেছে, বর্তমানে যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনও বিআইএন নিবন্ধন করেনি, তাদেরও এসব সেবা গ্রহণের আগে দ্রুত বিআইএন নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments