বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক উত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

ব্যাপক উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবসেই আজ ব্যাপক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার। সেই সঙ্গে দৈনিক লেনদেন ও বাজার মূলধনে রয়েছে ইতিবাচক প্রভাব।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৩ সেপ্টেম্বর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮২.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৯৪.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭০.৬৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ১৬.৬৫ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ১৭৫৬.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সারাদিনে ডিএসইতে ৫৩ কোটি ১০ লাখ ৫৬ হাজার ৩৫টি শেয়ার ২ লাখ ৫৪ হাজার ৮১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবসে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫০১১.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৫৮.৫৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ১৩.৩৩ বেড়ে অবস্থান করে ১৭৪০.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯০টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত থাকে ৪৯টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪০২টি শেয়ার ১ লাখ ৯৫ হাজার ৫৪৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৪ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩০৫ কোটি ১৮ লাখ ৫ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৭ শতাংশ বা ২৩৯.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩৪.৫১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৫৫ শতাংশ বা ১৩৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৩৬.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৫২১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৯ কোটি ২২ লাখ ৬৬ হাজার ৯৪১ টাকা। সে হিসেবে সিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments