ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দরপতন থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার। আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার ব্যাপক উত্থানে সপ্তাহ পার করেছে। অন্যদিকে ভালো অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: চাঙ্গা অবস্থায় সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ১.৭৬ শতাংশ বা ৫৭৫.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩২১২.৯৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৬.২৪ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ২.৪৭ শতাংশ বা ১০০.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৫৮.২৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ৬.৫৮ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ৩.৩৩ শতাংশ বা ৩৯০.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২১৩১.১৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ৬.৮৪ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ১.৭৮ শতাংশ বা ২৭৮.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৯৪২.৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.৭১ শতাংশ বেড়েছে।
ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের মতো ব্যাপক উত্থানে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.২৭ শতাংশ বা ২০.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮৫.৪৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ২.৬৫ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.৬২ শতাংশ বা ২৩০.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৬২.১৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৪৪ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৪ শতাংশ বা ১০৫.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৫১৫.৭৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৬৭ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ৮৯.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৬৩৬.২৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.২৫ শতাংশ বেড়েছে।
এশিয়ার শেয়ারবাজার: উত্থানে শেষ দিন পার করলেও সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ১৭৬.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬৭৮১.৬৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৬ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ২.৮৯ শতাংশ বা ৫৮১.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৬৯৭.৩৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১০ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.২৩ শতাংশ বা ৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৩০.২৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫২ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৭ শতাংশ বা ৬৩২.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৮৮৪.৬৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৩ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৭ শতাংশ বা ২১.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৩০.৫৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু
































Recent Comments