বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক উত্থান দিয়ে শেষ দিন পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

ব্যাপক উত্থান দিয়ে শেষ দিন পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ বা শেষ কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজারে আজ ৮২.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। এছাড়া দৈনিক লেনদেনের পরিমাণেও রয়েছে ইতিবাচক প্রভাব। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৩০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৯ শতাংশ বা ১০৭.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫০.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৪.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮২.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৯২১টি শেয়ার ২ লাখ ৩৬ হাজার ৮১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকা।

গতকাল ২৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৫.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪২.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৯৮.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৮৫.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৫টির, কমে ১৬৬টির এবং অপরিবর্তিত রয় ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৬৮ লাখ ১ হাজার ২৭৮টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৯৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৬ কোটি ৯০ লাখ ৮৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৪ শতাংশ বা ৩২১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৯৫.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৪৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার ২৫১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৬৬ লাখ ৩৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ২১৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments