ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৩ শতাংশ বা ৯৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৫.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৯.৪৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৯.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ২৯০টি শেয়ার ২ লাখ ২৩১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ ৬১ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৯.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ২০৩টি শেয়ার ২ লাখ ৬ হাজার ১৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ ৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৫৯ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭৭ শতাংশ বা ২৯৯.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৭৮.৭০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৭৬ শতাংশ বা ১৭৯.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৫২৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments