সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক দরপতনে পুঁজিবাজার: ইনডেক্সে বেক্সিমকো গ্রুপের প্রভাব
spot_img
spot_img

ব্যাপক দরপতনে পুঁজিবাজার: ইনডেক্সে বেক্সিমকো গ্রুপের প্রভাব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১১ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৮.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। তবে আজ সূচকে বেশ প্রভাব বিস্তার করেছে বেক্সিমকো গ্রুপ। এদিন বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর ৫.৫৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ৯.২৮ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বেক্সিমকো ফার্মার শেয়ার দর ৩.২৯ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ৩.৯৫ পয়েন্ট বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে ২১৯টি কোম্পানির শেয়ার দর পতনে পুঁজিবাজারের সূচক পতন হয়ে লেনদেন শেষ হয়েছে।

জানা যায়, আজ ১১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ২১.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৩৮.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩২.১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৭৩.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৫২টি শেয়ার ২ লাখ ৩৫ হাজার ৮৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৫৬০.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৪১.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৭৬.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭২ টির, কমে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয় ১১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৯৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৩৬৫টি শেয়ার ২ লাখ ৪৯ হাজার ৬১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৬ কোটি ২০ লাখ ৭৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৯ হাজার ২৬০.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৯টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪২ লাখ ৮৬ হাজার ৬৩৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ৩৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments