ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৩ নভেম্বর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১৩.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫.৮০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৮.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির , কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১৭ লাখ ২৪ হাজার ৭৪৬টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৯২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.১০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৫৭.৭২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫৯.৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১২৩.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৬টির , কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয় ১৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.০৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৬৯৮টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৯৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪১৯ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯ কোটি ৬ লাখ ৪১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৯.১০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫২২.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ১৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ১৬ লাখ ৬ হাজার ১৫৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ২৭ লাখ ১১ হাজার ৯৯৭ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.


































Recent Comments