মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক পতনে পুঁজিবাজার: নি:স্ব হচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ব্যাপক পতনে পুঁজিবাজার: নি:স্ব হচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৪ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ার দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১৫.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৯ শতাংশ বা ৪৯.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬.৬৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৯.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ৩০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৭ কোটি ২৭ লাখ ৮৯টি শেয়ার ২ লাখ ৮৮ হাজার ৫৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৭৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ২১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৭৬.২৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৪.১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৫৮.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৬ টির, কমেছে ২২৭ টির এবং অপরিবর্তিত রয় ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩২.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৯০৫টি শেয়ার ২ লাখ ৯৫ হাজার ৮৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১১৭৬ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৭৩ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৬ শতাংশ বা ৩৩৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৮২০.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮ টির, কমেছে ২০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৭৩১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬ কোটি ৩৫ লাখ ২ হাজার ৬২০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments