ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগের দুই কার্যদিবস কিছুটা উত্থান থাকলে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি লেনদেন নেমে এসেছে ৬০০ কোটির নিচে। এদিকে লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৪ শতাংশ বা ৮৩.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩০.১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২১.৫৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৮.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৯৯৬টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৭৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৮০ কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৩.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৭.৫৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৭৩৬টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৯৮৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩১ কোটি ৬ লাখ ৭৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫০ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৫৭ শতাংশ বা ২৪৭.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪২৪.৫৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৫৭ শতাংশ বা ১৪৮.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩০৪.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭৭ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ২০২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments