ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৪ সেপ্টেম্বর, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন শেয়ারের দর দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৩.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২৮.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮০.৯৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৮০৮টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৭৫১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৭৪ লাখ ০৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৯.৭৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৬.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৯টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয় ১৫৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৯৫৭টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৮৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩৫ কোটি ৩৫ লাখ ০৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৩৪ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৪ শতাংশ বা ৬৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬০০.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৮২২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার ৭৮৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৯৬৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments