পুঁজিবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান বেড়েছে। পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভে নেমে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা।
এদিকে, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.০১ পয়সা নেগেটিভে নেমে এসেছে। গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.০৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম / এম এইচ


































Recent Comments