ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ব্র্যাক ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments