বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদব্র্যাক ব্যাংকের বন্ড অনুমোদন
spot_img
spot_img

ব্র্যাক ব্যাংকের বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংকের  ১ হাজার ৩৫০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৭৬০তম  কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেড় বছর থেকে পাঁচ বছর মেয়াদী এই বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বর্ধিত করবে।

এই বন্ডে প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির ট্রাস্টি এবং ম্যাডাটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং আরএসএ ক্যাপিটাল কাজ করছে। উক্ত বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments