ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭ কোম্পানির ১৫ লাখ ৪২ হাজার ৭৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৭৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বারাকা পাওয়ার ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বার্জার পেইন্টস ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ফেডারেল ইন্স্যুরেন্স,লংকাবাংলা ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ ও ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।


































Recent Comments