শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে ১৯ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির ৩০ লাখ ৩৬ হাজার ৯৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ২২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, অ্যাপোলো ইস্পাত, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন স্পিনিং, এমজেএলবিডি, এমএল ডাইং,নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, এসকে ট্রিমস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments