ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯ কোম্পানির ২ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৬৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ কোটি ৬৬ লাখ টাকা।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক লিমিটেডের। ইস্টার্ন ব্যাংক ১৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মা ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্রণী ইন্স্যুরেন্স, আমান ফিড, বিএটিবিসি, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ফার কেমিক্যাল, গ্রামীণ স্কিম ২ মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি, ইন্টারন্যাশনাল লিজিং, কেপিসিএল, মুন্নু জুট, নাহি অ্যালিুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, ওয়ান ব্যাংক, দ্য পেনিনসুলা, প্রিমিয়ার ব্যাংক, রানার অটো, সায়হাম কটন, সিমটেক্স, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড সিরামিক ও ইউপিজিডি।
































Recent Comments