ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৮ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৫৬ কোম্পানির মোট ৩৪ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্সের। কোম্পানিটির আজ ৬ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে।
এছাড়া ন্যাশনাল ব্যাংকের সর্বোচ্চ ৬ কোটি ১৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ২ লাখ ১ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে আরও লেনদেন করেছে- ক্রিস্টাল ইন্সুরেন্স এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments