ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭ কোম্পানির ৯৩ লাখ ৬৮ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৯৬ লাখ টাকা।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের। বিকন ফার্মা ৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংক ৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, এটলাস বাংলাদেশ, বিএটিবিসি, সেন্ট্রাল ফার্মা, ডেসকো, ঢাকা ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি ফিন্যান্স, ইন্ট্রোকো রিফুয়েলিং স্টেশন, ইসলামী ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার, লাফার্জহোলসিম, ম্যারিকো, মেঘনা সিমেন্ট, এম.এল ডাইং, নাভানা সিএনজি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস, ফনিক্স ফিন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, সি পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সোনারগাঁ টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল, ইউনাইটেড পাওয়ার ও জাহিন টেক্সটাইল লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments