ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানির মোট ১ কোটি ৮৫ লাখ ৭ হাজার ৪৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ৩০ লাখ টাকা।ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই তথ্যমতে, বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের শেয়ার। কোম্পানিটি ১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্যাক এশিয়া ১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্রাক ব্যাংক ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বেক্সিমকো, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, জিকিউ বলপেন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাইওনিয়র ইন্স্যুরেন্স, রেনেটা,সী পার্ল বীচ, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments