ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৮ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৫ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৫১ হাজার ২৮২টি শেয়ার ৭৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেনা ইন্স্যুরেন্সের ৭ কোটি ৯ লাখ ১৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে সায়হাম টেক্সটাইলের ৭ কোটি ৭০ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সিটি ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments