ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৯৩ লাখ ৯৭ হাজার ২৪৪ টি শেয়ার ৭৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এপেক্স স্পিনিংয়ের ৭ কোটি ৮৬ লাখ ৪২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে যমুনা ব্যাংকের ৪ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে মালেক স্পিনিংয়ের ৪ কোটি ৯২ লাখ ৬৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments