ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬২ কোটি ২ লাখ ২০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বরিবার (৯ আগস্ট) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার ৫২১ টি শেয়ার ১৩৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ২ লাখ ২০ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্সের ১১ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে শার্প ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৮ লাখ ৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ৭২ লাখ ৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments