ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৯ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৭৯টি কোম্পানির মোট ৬৭ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে রূপালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটি ৬ কোটি ৩০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন করেছে। এদিকে স্কয়ার ফার্মা ৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় এবং গ্রামেীণফোন ৫ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে আইপিডিসি ফাইন্যান্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, মেঘনা পেট্রোলিয়াম, ডাচ বাংলা ব্যাংক, সালভো কেমিক্যাল এবং ব্যাংক এশিয়া।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments