ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ সেপ্টেম্বর, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া ৪৩টি কোম্পানির ৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলো ৯৮ লাখ ২৫ হাজার ২৫৯টি শেয়ার ১৩৭ বার হাত বদলের মাধ্যমে ৮৪ কোটি ১ লাখ ২১হাজার টাকার লেনদেন করেছে।
এদের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটি ২৬ কোটি ০৩ লাখ ০৯ হাজার টাকার লেনদেন করেছে। দ্বিতীয় ওরিয়ন ফার্মার সর্বোচ্চ ১৫ কোটি ১৪ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন করে। তৃতীয় আনোয়ার গ্যালভানাইজিংয়ের সর্বোচ্চ ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা এবং চতুর্থ সর্বোচ্চ ১০ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments